হোমব্লগপ্রজেক্টবুকমার্ককবিতাছবিআমার সম্পর্কেমতামতঅ্যাডমিন

আহ্বান

হঠাৎ একদিন তোমার সাথে দেখা।

16th June, 2025
Arb
Own
আহ্বান

হঠাৎ একদিন তোমার সাথে দেখা।

নীল শাড়ি, কালো টিপ আর হাতে রঙিন ফিতা।

মনে হচ্ছে, তুমি না এলে গোধূলি আজ সন্ধ্যাহীন থাকতো!

আকাশটা হয়ে যেতো পরাধীন কোনো পাখি।

শেষ চেষ্টায় উড়তে না পারলেও, ডানা ভাঙতো ঠিক!

তুমি আসায়, বারান্দার ক্যাকটাসে হাসি ফুটেছে।

মৌমাছি না বসলেও, হাসির অন্ত নেই তার!

চেয়ে দেখি, তার প্রতি পাপড়িতে লেখা— তোমার আহ্বান।

তোমার দেওয়া বইগুলোর পাতায় পাতায়,

আবারও এসেছে বুকমার্কের ছোঁয়া!

টেবিল লাইটটা এতোদিন পর আবার কী সুন্দর আলো দিচ্ছে!

তুৃমি আসায়, জোনাকিরাও এসেছে আজ।

লাল, নীল আলো দিলে না পারলেও, রাতের ভয় তো দূর করেছে!

এগিয়ে দেখি, তাদের ক্ষীণ ডানায় জড়িয়ে আছে— তোমার চিঠি।

তুমি এসেই বললে, জীবনে কোনো আক্ষেপ থাকতে নেই!

বহুদিন হোক, তবুও তো ফিরেছো!

সবাই কি ফিরতে পারে?